ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের সাথে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:৪১

ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগাদান করেছেন ইশরাত ফারজানা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি জেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য মো. আব্দুল লতিফ, সহ-সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক মো. আসদুজ্জামান শামিম, সদস্য শাহ মো. নাজমুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে আমার বিন্দুমাত্র কৃপণতা থাকবে না। জেলার যেসব সমস্যা ও সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে, সেগুলো সমাধানে দ্রত পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

T.A.S / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার