মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
‘সবুজে সাজাই বাংলাদেশ’- স্লোগানে মেহেরপুর জেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব ফজলুল হক মন্টু।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা খাতুন, শিক্ষকমণ্ডলী, মেহেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য ওয়াজেদুল হক, দিলারা জাহানসহ অন্য সদস্য ও সমন্বয়কারী চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন। চলতি অভিযানে গাছের চারা বিতরণ ও রোপণের কর্মসূচির প্রথম দিনে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষষি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণসহ বৃক্ষরোপণের গুরুত্ব ও যথাযথ পরিচর্যা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। জেলায় ২০ হাজার গাছ রোপণ ও বিতরণ করা হবে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরাও। প্রকৃতি বাঁচাতে গাছ লাগনোর অঙ্গীকার করেন তারা।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ