ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় দুর্গাপূজার প্রস্তুতি ও সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৫:১৪

হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং সামাজিক সম্প্রীতি কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী সরকার, হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আব্দুর রহিম, হাতিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরউদ্দিন মোশকাত, চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি অরবিন্দু সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি উত্তম সাহা, হাতিয়া উপজেলা হিন্দু পরিষদের সভাপতি সহদেব রায়, মহাজোটের সাধারণ সম্পাদক  বিকাশ চন্দ্র ধর এবং হাতিয়া ছাত্রসমাজ প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন-  নৌবাহিনীর হাতিয়া কন্টিজেন্ট, কোস্টগার্ডের কর্মকর্তা, হাতিয়া থানা প্রশাসন, হাতিয়া আনসার ব্যাটালিয়নের কর্মকর্তা পাপিয়া নুর, হাতিয়ার প্রত্যন্ত চঞ্চল থেকে আশা প্রত্যেক মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারি।

এবার হাতিয়া উপজেলার ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার হাতিয়ায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা রয়েছে বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা। এছাড়াও যেসব মন্দিরের চলাচলের রাস্তা সমস্যা আছে, সেগুলো সংস্কারের জন্য নির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাতিয়া সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা।

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ