ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৬:১

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে বেলায়েত হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকার খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়ি গ্রামের মরহুম হাফেজ আহম্মদের ছেলে। আহতরা হলেন- ট্রাকচালক সাগর, চালকের সহকারী মো. ইব্রাহিম। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করেন বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্ট্রেশনের কর্মীরা।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল অবেদীন তিতাস জানান, বৃহস্পতিবার ভোরে বারইয়ারহাট উত্তর বাজারের ইউটার্ন পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বেলায়েত হোসেনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তিনি পথচারী। বারইয়ারহাট এলাকায় কোনো একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবিলত গাড়ি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

T.A.S / জামান

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল