ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ভারতে বিশ্বনবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৭:১৮

ভারতে বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে পুরোহিত কর্তৃক কটূক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে মানববন্ধন করেছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সূচনা হয়।

এ সময় তারা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পিরোজপুর টাউন ক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে জাবিদের সঞ্চালনায় ও মইনুদ্দিনের সভাপতিত্ত্বে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মুহিবুল্লাহ, মনজুরুল, তাহমিদ, ইমন প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মুহম্মদ (সা.)-কে অপমান করার মধ্যদিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্রপন্থী। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাই। বাংলা বিভাগের শিক্ষার্থী মইনুদ্দিন মহানবীকে কটূক্তিকারীদের ফাঁসির দাবি জানান।

T.A.S / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ