ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

আড়পাড়া বাজারে বৃষ্টি হলেই জমে হাঁটুপানি


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১০:৩৭

সামান্য বৃষ্টিতে মাগুরার শালিখা উপজেলা সদরের আড়পাড়া বাজারের পোস্ট অফিস রোডে তৈরি হয়েছে জলাবদ্ধতা, যা থাকে সপ্তাহ বা তার বেশি সময়। জলাবদ্ধতা কেটে গিয়ে রাস্তা পিচ্ছিল হয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীসহ ওই এলাকার মুদি দোকানি, হোমিও চিকিৎসক, বিউটি পার্লারের স্বত্বাধিকারী, কম্পিউটার দোকানি, পেঁয়াজ ব্যবসায়ীসহ অর্ধশতাধিক লোক।

এছাড়াও পোস্ট অফিসের চারপাশে পানি জমে যাওয়ায় হাঁটুপানি পাড়ি দিয়ে পোস্ট অফিসের সেবা নিতে আসছেন সেবাপ্রত্যাশীরা। রাস্তার চেয়ে ড্রেনের উচ্চতা বেশি হওয়ায় এবং ড্রেনের পানিপ্রবাহ বন্ধ থাকায় প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই এই ভোগান্তিতে পড়েন ওই এলাকার মানুষেরা।

বৃহস্পতিবার বিকালে সরেজমিন দেখা যায়, দুদিনের টানা বৃষ্টিতে আড়াপাড়া বাজারের তুষার কম্পিউটারের দোকান থেকে পোস্ট অফিস পর্যন্ত প্রায় ২০০ গজ রাস্তার উপর হাঁটুসমান পানি। পানি মাড়িয়ে ইজিবাইক, মোটরবাইক, ভ্যান, বাইসাইকেলযোগে যাতায়াত করছেন আড়পাড়াগামী অসংখ্য মানুষ। পানির নিচে ছোট ছোট গর্ত থাকায় ঘঠছে ছোট-বড় দুর্ঘটনা। কেউ পড়ে যাচ্ছেন, কারো গাড়ি উল্টে যাচ্ছে।পার্শ্ববর্তী অনেক দোকানে পানির প্রবেশ ঠেকাতে পলিথিন টাঙিয়েছেন দোকানের সামনে। প্রতি বর্ষা মৌসুমে এভাবেই চলতে হয় বলে  জানিয়েছেন ওই ব্যবসায়ীরা।

আড়পাড়া বাজারের কম্পিউটার দোকানদার শামসুর রহমান বলেন, ড্রেনের সামনে থাকা একটি ছোট কালভার্ট ভেঙে যাওয়ায় ড্রেনের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার অভিযোগ দিয়েও কাজ হয়নি।

উপজেলা পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার মহিতোষ মণ্ডল বলেন, প্রতি বর্ষা মৌসুমেই পোস্ট অফিসের সামনে হাঁটুসমান পানি বেধে যায়। ফলে সেবা নিতে আসা লোকেরা পড়েন ভোগান্তিতে। রাস্তার চেয়ে ড্রেনের উচ্চতা বেশি থাকায় জলাবদ্ধতা তৈরি হয় বলে জানা তিনি।

পোস্ট অফিসে সেবা নিতে আসা চঞ্চল বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে আসি। একটু বেশি বৃষ্টি হলেই দেখি এখানে জল বেধে যায়, যা মাড়াতে গেলেই কাপড় ভিজে যায় এবং কখনো কখনো পড়ে যেতে হয়। 

পিঁয়াজ ব্যবসায়ী আমিরুল মোল্যা বলেন, সামান্য বৃষ্টি হলেই এই রোডে পানি বেধে যায়, যা পার্শ্ববর্তী দোকানের চরম ক্ষতি করে। গত বছর আমার প্রায় ৫-৭ মণ পেঁয়াজ পচে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, পোস্ট অফিসের রাস্তাটি রোডস অ্যান্ড হাইওয়ের। আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি। তারা যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি অপসারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা