অভয়নগরে ছেলেকে হত্যার দায়ে পিতা আটক
যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবক শরিফুল ইসলাম শাকিব (২১) হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র আাসামি নিহত শাকিবের পিতা মুজিবর রহমানকে (৭৫) আটক করেছে থানা পুলিশ ও যশোর ডিবি পুলিশের একটি টিম। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাইস্পিড শিপ বিল্ডার্স লিমিটেডের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটক মুজিবর রহমান।
পুলিশ জানায়, ছেলের প্রতি ত্যক্ত-বিরক্ত হয়ে গত ১৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর কোনোমতে কোলে করে ঘর থেকে বের করে টেনে নিয়ে নির্মাণাধীন ঘরের মধ্যে বালিচাপা দেয়া হয়। কেউ যেন টের না পায় সেজন্য ওই রাতেই সে ঢাকায় চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা এ হত্যাকাণ্ডের একমাত্র আসামি মুজিবর রহমানকে আটক করতে সক্ষম হয়েছি।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর বিকালে নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের এক্তারপুর পুর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ঘর থেকে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শরিফুল ইসলাম শাকিবের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় দুদিন পর নিহতের বোন মৌসুমি বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-১২)।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied