ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ২:৪৫

‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পর্যটননগরী কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী জেলা প্রশাসন ও কলাপাড়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে কুয়াকাটা পৌরসভার সহযোগিতায়  পৌর চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সৈকতের জিরো পয়েন্টে গিয়ে মিলিত হয়। সেখানে বিচ ক্লিনিং কার্যক্রম শেষে শোভাযাত্রাটি পর্যটন হলিডে হোমস চত্বরে গিয়ে শেষ হয়।

পরে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে পর্যটন ইয়ুথ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফীন।

বিশেষ অতিথি ছিলেন- ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজয়নের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক কৌশিক আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুয়েল রানা, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ মোতালেব শরীফ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসীমউদ্দীন বাবুল ভূঁইয়া প্রমুখ। এছাড়াও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), ট্যুর গাইড, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী, কুয়াকাটা বয়েস ক্লাব, হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ফিশ ফ্রাই সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ শোভাযাত্রা ও র‌্যালিতে অংশ নেন। সভা শেষে কুয়াকাটা পর্যটনভিত্তিক একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। www.Kuakata.gov.bd নামক  ওয়েবসাইটের মাধ্যমে হোটেল-মোটেল ও রিসোর্ট বুকিংসহ কুয়াকাটার বিভিন্ন বিষয় জানতে পারবেন পর্যটক ও দর্শনার্থীরা।

আলোচনা সভায় বক্তারা কুয়াকাটা পর্যটনের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষা, সেবা এবং নিরাপত্তা বিষয়ে আলোকপাত করেন। এ সময় সকল পর্যটননির্ভর ব্যবসায়ীর প্রতি এ বিষয়ে যার যার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান পটুয়াখালী জেলা প্রশাসক।

জামান / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬