ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় দুটি এলজি উদ্ধার


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ৩:৪৮
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারের পাশে গ্রামীণ টাওয়ারের ভেতর থেকে দুটি পরিত্যক্ত এলজি উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে এলজি দুটি উদ্ধার করা হয়।
 
জানা গেছে, রামচরণ বাজারের গ্রামীণ টাওয়ারে কর্মরত লোকজন কাজ করতে গেলে একটি প্লাস্টিকের ব্যাগ রশি দিয়ে পেঁচানো অবস্থায় দেখেন। পরে টাওয়ারের কর্মরতরা ব্যাগটি খুলে দুটি অস্ত্র দেখতে পান। তাৎক্ষণিক ভয়ে তারা টাওয়ার থেকে বের হয়ে ৯৯৯-এ কল করেন। ওই কল থেকে হাতিয়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে হাতিয়া থানার ডিউটি অফিসার সাগর বড়ুয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে পরিত্যক্ত অস্ত্র দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
 
এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত ) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি  অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ

৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে

মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর

কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বড়লেখার আফরোজা, আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে দেশের নাম

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী

বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের তিন যাত্রী নিহত