পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মোবাইল চুরি নিয়ে বিরোধের জেরে হামলায় স্কুলছাত্রের মৃত্যু
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শ্রেণিকক্ষে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে শাওন খান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্কুলছাত্র শাওন উপজেলার তেলিখালী গ্রামের শাহিন খানের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই শাওন একটি মোবাইল নিয়ে স্কুলে গেলে সেটি চুরি হয়ে যায়। ওই ঘটনায় সহপাঠী ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের ছেলে শাহেদ বিনকে সন্দেহ করে শাওন। মোবাইল চুরির বিষয়ে শাহেদকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে শ্রেণি শিক্ষক আবুল হোসেনের কাছে অভিযোগ করা হয়। একপর্যায়ে শ্রেণি শিক্ষক ওই মোবাইল চুরির অভিযোগে সহপাঠী শাহেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে সহপাঠী শাহেদের সঙ্গে শাওনের বিরোধের সৃষ্টি হয়।
নিহতের পরিবারের দাবি, ওই বিরোধের জেরে গত ২৪ সেপ্টেম্বর শাহেদ তার কয়েকজন সহযোগী নিয়ে শাওনকে আটকে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচা সাইদুল ইসলাম বলেন, আমার ভাতিজা শাওনের সহপাঠী শাহেদ মোবাইল চুরি করে। এর প্রতিবাদ করলে সে তার সহযোগীদের নিয়ে শাওনকে পিটিয়ে মারাত্মক আহত করে।
এ বিষয়ে শ্রেণি শিক্ষক আবুল হোসেন বলেন, স্কুলে শাওনের মোবাইল ফোন চুরি হলে সে বিষয়টি আমাকে জানায়। আমি ঘটনার তদন্ত করে শাহেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টির মিটমাট করে দেই। পরে শাওনকে কে বা কারা মেরেছে, তা আমার জানা নেই।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় শাওন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতদেহ এখনো ঢাকা থেকে আনা হয়নি। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার