ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৫:১৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শহীদদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার হিসেবে ফলমূল তুলে দেয়া হয়।

তাদের সমস্যার কথা শুনে যোগ্যতাভিত্তিক চাকরির ব্যবস্থা ও চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। এ সময় শহীদদের কবর জিয়ারত এবং রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড আমিনুল হক তারেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি এবং মখলেছুর রহমান সান।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভুত্থানে গত ৫ আগস্ট শহীদ হন সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীত্তিনীয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান, ১৯ জুলাই বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের নতুন বস্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু ছায়েদ, ৫ আগস্ট সাকোয়া ইউনিয়নের আমিননগর গ্রামের হামিদ আলীর ছেলে সুমন ইসলাম ও দেবীগঞ্জ উপজেলার মেলাপাড়া গ্রামের আজহারের ছেলে শাহাবুল ইসলাম এবং ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত ভাউলাগঞ্জ ইউনিয়নের টোকরাভাসা গ্রামের আজহার আলীর ছেলে সাজু ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।

জামান / জামান

নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা

বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের

মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা

নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার

বাকেরগঞ্জে দোয়া মাহফিলের ব্যানারের সামনে নৃত্য পরিবেশনের অভিযোগ