ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বন বিভাগের অভিযানে বালুবোঝাই দুটি ট্রাক আটক


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৫:২৪

চট্টগ্রামের মিরসরাই বন বিভাগের করেরহাট রেঞ্জের অভিযানে পাহাড়ি বালুবোঝাই দুটি ডাম্পার ট্রাক আটক করা হয়েছে। কয়লা বন বিটের উদয় পাথর নামক এলাকায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করা হয়। 

জানা গেছে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদের সার্বিক তত্ত্বাবধানে করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুর রহমানের নেতৃত্বে করেরহাট রেঞ্জের কয়লা বন বিটের উদয় পাথর নামক এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসময় চট্ট মেট্টো শ-১১-২৯৩৩, চট্ট মেট্টো শ-১১-৩৪৬৯ নাম্বারের দুটি গাড়ি বালুসহ আটক করা হয়। 

অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনে কর্মকর্তা মো. মোনায়েম হোসেন, কয়লা বন বিটের কর্মকর্তা মো. আমিরুল ইসলামসহ বন বিভাগের কর্মরতরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এ ব্যাপারে যথাসময়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পাহাড়, নদী বা বনের ভেতরে কোনো ধরনের ক্ষতি সাধন করার চেষ্টা করলে বন বিভাগ অতীতের ন্যায় আগামীতেও কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

জামান / জামান

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল