জুড়ীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল শিশুরা
মৌলভীবাজারের জুড়ীর উপজেলা সদর জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় ফজর টিমের পক্ষ থেকে বাইসাইকেল পুরস্কার পেয়েছে শিশু-কিশোররা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা উপজেলা সদর জামে মসজিদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলা সদর জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার একটি প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় মুসল্লিদের নিয়ে গড়া সংগঠন ফজর টিম। প্রতিযোগিতায় অংশ নেয় ৬৭ শিশু-কিশোর। তাদের মধ্যে তিন শিশু-কিশোরকে বাইসাইকেল, একজনকে ফ্যান এবং বাকিদের স্কুলব্যাগ, ইসলামিক বই, কলম মেসওয়াক ও ক্রেস্ট পুরস্রকা দেয়া হয়।
অনুষ্ঠানে ফজর টিমের সভাপতি আলমগীর হোসাইনের সঞ্চালনায় ও জুড়ী বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সদর জামে মসজিদের সভাপতি আলহাজ তাজুল ইসলাম তারা মিয়া, গাংকুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খালেদ আহমদ, উপজেলা সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহির উদ্দিন, কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আনোয়ারুল হক, জুড়ী ভবানীগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম, উপজেলা সদর জামে মসজিদের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ খাঁ, সহ-সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক আলহাজ কামাল উদ্দিন, সমাজসেবক মুজিবুর রহমান আজিজি, ফজর টিমের প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, সমাজসেবক মো. গোলাম রাব্বানী, মো. আব্দুল লতিফ, হাজী আসদ্দর আলী প্রমুখ।
ফজর টিমের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সম্রাট বলেন, গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে, সেজন্য এ উদ্যোগ নেয়া হয়। আমাদের এ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের ঘোষণা করি। আগামীতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।
এমএসএম / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ