ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৬:৪৩

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় বিএনপি নেতার খুশালপুরস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা বিএনপি নেতা অলি আহমদ খান, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা দুরুদ আলী, মো. আবুল হোসেন, সিরাজুল ইসলাম, শোয়েব আহমদ, লক্ষ্মী মোহন সিংহ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, পূজা উদযাপন পটরিষদের নেতা অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, নারায়ণ মল্লিক সাগর, শিমুল কান্তি পাল, রাজু দত্ত, সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, রণজিত অধিকারী, নির্মল এস পলাশ, যুব ঐক্য পরিষদের সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।

তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

সভায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ জানান, আগামী ৯ অক্টোবর থেকে উপজেলায় এবার মোট ১৩৭টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় শেষে উপজেলার মণিপুরি সম্প্রদায়সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে পৃথক মতবিনিময় করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এমএসএম / জামান

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী

বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের তিন যাত্রী নিহত

ভূরুঙ্গামারীতে পাক হানাদার মুক্ত দিবস পালিত

গজারিয়ায় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার