মেহেরপুরে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নাতে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত
মেহেরপুরে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নাতে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহীদ শামসুলজোহা পার্কে ইসলামিক গান, কবিতা ও গজল পরিবেশন করা হয়।
কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ মেহেরপুরের উপদেষ্টা এবং সাহিত্য সাংস্কৃতিক বিভাগের পরিচালক মো. আব্দুল জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সমাজসেবক ও কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা তাজউদ্দীন খান।
এ সময় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কাজী নজরুল শিক্ষা মঞ্জিল, মাধ্যমিক বিদ্যালয় মোহা. মোসলেম আলীকে স্বীকৃতি স্মারক দেয়া হয়। একই ভাবে একেএম সাইফুল্লাহকে দ্বীন ইসলাম প্রচারে বিশেষ অবদান রাখায় মরণোত্তর পদক এবং সোহেল রানা ডলারকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্মারক প্রদান করা হয়।
এ সময় দর্শকদের মন জয় করে গীতিকার, সুরকার ও শিল্পী সুরসম্রাট মশিউর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাড়া জাগানো শিশু শিল্পী জাহিন ইকবাল, মুজাহিদুল ইসলাম, গীতিকার, সুরকার ও শিল্পী মাহফুজ মামুন ইসলামিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এ সময় মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ