ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নোয়াখালীতে ছাত্রদল নেতার অবৈধ বালু উত্তোলন


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১১:৪৪

নোয়াখালীর একটি খাল থেকে কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে খালের পাড়। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে খালের পাশের এলাকায় হুমকিতে রয়েছে কৃষিজমি ও ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ছাত্রদল নেতার বালু উত্তোলনের বিষয়টি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে এলে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি/সম্পাদক বরাবর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনেন। লিখিত অভিযোগপত্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়।

জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খালের অলি মাঝির খেয়া, নজির মিস্ত্রির খেয়া ও বিডিপি বাজারের খাল এলাকায় ৫টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। বালু উত্তোলন বন্ধে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিলে ছাত্রদল নেতা মিজান ফেসবুকে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যাচার করেন।  

কবিরহাট উপজেলা ছাত্রদলের লিখিত অভিযোগে বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুনের অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খাল থেকে ৪-৫টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেন। এই বালু উত্তোলনের কারণে আশেপাশের ভূমিতে ভাঙন দেখা দিচ্ছে। এতে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে বাধা দেন। বাধা দেয়ার পর তিনি জোরপূর্বকভাবে বালু উত্তোলন করেন। এতে সাধারণ জনগণের মাঝে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযোগপত্রে আরো বলা হয়, মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অনেক অভিযোগ রয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তিনি বালু উত্তোলনের সাথে জড়িত নন।

কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন রিয়াজ ও সদস্য সচিব মো. ইয়াছিন ফরহাদ বলেন, অভিযুক্ত ছাত্রদলের নেতার দলীয় শৃঙ্খলাভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি/সম্পাদককে লিখিতভাবে জানানো হয়েছে। আমাদের জেলা কমিটি বর্তমানে না থাকায় আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি/সম্পাদককে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।

এমএসএম / জামান

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর