ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশের চলমান পরিস্থিতি নিয়ে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১২:৩২

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও সব ধরনের সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের সহযোগিতায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মো. শাহ আলম, নাগরিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. জোনাব আলী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাস, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. রেজাউল করিম, চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোসা. আরিফা খাতুন, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র মো. শিহাব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডির সদস্য সোহেল রানা প্রমুখ। 

বক্তারা বলেন, ছাত্র-জনতা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে দেশে আইনের শাসন বাস্তবায়িত হওয়ার জন্য। কিন্তু বর্তমানে আমরা দেখছি ধর্মীয় দাঙ্গা, নারী নির্যাতন, পিটিয়ে হত্যা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। সরকার এসব ঘটনায় দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারছে না এবং মানুষ এখন ভয়ে থাকছে। এসব নিয়ে আওয়াজ না তুললে দেশে স্বৈরতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে৷

তারা আরো বলেন, পাহাড়ি-বাঙালি বৈষম্য দূর করে সবাইকে সমান অধিকার দিতে হবে। একটি কুচক্রী মহল পাহাড়িদের নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের দমনের দাবি জানান বক্তারা।

T.A.S / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা