ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গুলশানে চায়ের দোকানে মিলল ২ জনের গলাকাটা মৃতদেহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১:১৬

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২-এর একটি চায়ের দোকানের ভেতর থেকে মো. রফিক ও সাব্বির নামে দুজনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে মো. রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারীপাড়ায়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, গুলশান-২ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। তারা ওই চায়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।

এ বিষয়ে আরো বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / জামান

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন