ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য দিবস পালিত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ২:২৫

২৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’। 

অপরদিকে, বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে ‘তথ্য জানার অধিকার দিবস-২০২৪’-এর স্লোগানের শিরোনাম দিয়েছে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’।আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৪  ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে অপরিহার্য হিসেবে গণ্য করে তথ্য কমিশনকে দলীয়করণের সংস্কৃতি থেকে রক্ষা করে এর আমূল সংস্কার এবং সর্বজনীন তথ্য অধিকার, প্রবেশগম্যতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংশোধনসহ ১৩ দফা সুপারিশ উত্থাপন করেছে। 

শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশরাফুল আলম খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেনের  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সরকারি সোহরাওয়ারর্দী কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার লেলিন বালা, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক এমএ রব্বানী ফিরোজ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পিরোজপুরের মো. জহিরুল কাউম।

সভায় বক্তারা সকল জায়গা থেকে যেন তথ্য খুব সহজে পাওয়া যায় তার জন্য সব অধিদপ্তরে বিশেষ করে সকল সরকারি দপ্তরের ওয়েবসাইট আপডেট করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও তথ্য অধিকার সম্পর্কে তাৎপর্য তুলে ধরেন তারা।

এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ