ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ওপর হামলাকারীদের বিচারের দাবি


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৩:৩৯

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত ১ জুলাই আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১৫ জুলাই সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহিংস রূপ নেয়। ওই আন্দোলনে চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা চট্টগ্রামের শিক্ষার্থী ও সাধারণ জনতা।

আন্দোলনের সময় চট্টগ্রামের হাটহাজারী থানার ১২নং চিকনদণ্ডী ৪নং ওয়ার্ডের রমজান আলী মুন্সির বাড়ির মৃত বদিউল রহমানের দুই ছেলে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১২নং চিকনদণ্ডী ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও তার আপন ভাই যুবলীগ নেতা নাছির উদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী দিয়ে হাটহাজারী থানার ফতেয়াবাদ কলেজ, বড় দীঘিরপাড় মোড়, অক্সিজেন মোড়, মুরাদপুর মোড়সহ বিভিন্ন স্থানে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা চালায় তারা। সে সময় হামলায় গুরুতর আহত ও নিহত হন আন্দোলনকারী ছাত্র-জনতা। 

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুতনের মধ্যদিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। কিন্তু এখনো হাটহাজারী থানার ১২নং চিকনদণ্ডী ৪নং ওয়ার্ডের দুই ভাই জামাল উদ্দিন ও নাছির উদ্দিনের সন্ত্রাসী বাহিনীর ভয়ে আছেন এলাকাবাসী। 

ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখযোদ্ধা মুহসীন কলেজের শিক্ষার্থী আব্দুল রাশেল নাঈম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাটহাজারী থানার ফতেয়াবাদ কলেজ, বড় দীঘিরপাড়, অক্সিজেন মোড়, মুরাদপুর মোড়সহ বিভিন্ন স্থানে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লূগের ১২নং চিকনদণ্ডী ইউনিয়নেরর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও তার আপন ভাই যুবলীগ নেতা নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাদের নেতৃত্বে প্রকাশ্যে দেশীয় অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী দিয়ে অসহায় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা চালায় তারা। সে সময় অনেকে এ হামলায় আহত ও নিহত হন। এখন এসব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আরেক আন্দোলনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কবির জানান, ছাত্রলীগ প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল নিরীহ ছাত্রদের প্রতিহত করার। আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা হোক।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক মাহমুদ বলেন, যারা দীর্ঘ ১৬ বছর এ দেশকে শাসন করেছে, জনগণকে জিম্মি করে রেখেছিল। চট্টগ্রামে আন্দোলনের সময় আমরা দেখেছি বিদায়ী সরকারের লেলিয়ে দেয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগের কর্মীদের নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার বিষয়ে কথা হয় অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে। তিনি বলেন, আমি রাজনীতি করি। আমি মৎস্যজীবী লিগের ১২নং চিকনদণ্ডী ইউনিয়নের সাধারণ সম্পাদক। এ সময় তিনি ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি এড়িয়ে যান।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ