মাশরুম রান্নায় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
স্বাস্থ্যের জন্য উপকারী মাশরুম। চিকিৎসক এবং পুষ্টিবিদরা স্বাস্থ্যের উন্নতির জন্য খাবারের তালিকায় মাশরুম রাখারও পরামর্শ দেন। অন্যান্য পুষ্টিকর খাবারের মতো আমরা বাড়িতে সহজেই রান্না করতে পারি মাশরুম। তবে, মাশরুম রান্নার আগে কয়েকটা বিষয় অবশ্যই খেয়ালে রাখার পরামর্শ দিচ্ছেন তারা।
সবার আগে যেটা খেয়াল রাখা দরকার, তা হল, বাজার থেকে মাশরুম কেনার আগে ভালো করে দেখে তবে কিনবেন। মাশরুমে যেন কোনওরকম কালো দাগ ছোপ না থাকে।
বাজার থেকে মাশরুম কিনে আনার পর তা ভাল করে পরিস্কার করে তবে রান্নায় ব্যবহার করবেন। মাশরুমের গায়ে যেন কোনওভাবেই নোংরা না লেগে থাকে।
সিদ্ধ, রোস্ট কিংবা গ্রিলড, নানাভাবে খেতে পারেন স্বাস্থ্যের জন্য উপকারী মাশরুম।
মাশরুমের সঙ্গে ক্যাপসিকাম, ব্রকোলির মতো স্বাস্থ্যকর সবজি রান্নায় ব্যবহার করতে পারেন।
রান্নার সময় খেয়াল রাখবেন, মাশরুম রান্না হতে একটু বেশি সময় লাগে। তাই ধীরে ধীরে সময় দিয়ে মাশরুম রান্না করুন।
রান্নার সময় কখনওই একসঙ্গে বেশি পরিমাণে মাশরুম কড়াইতে দিয়ে ফেলবেন না। কারণ, পুষ্টিবিদরা বলছেন, মাশরুম নরম হতে সময় নেয়। যদি একসঙ্গে অনেক মাশরুম কড়াইতে দিয়ে দেন, তাহলে তা সঠিকভাবে সেদ্ধ নাও হতে পারে।
রান্না করার পরই মাশরুম খেয়ে নেওয়া দরকার। মাশরুম মোটেই রান্না করে দীর্ঘক্ষণ রেখে দেবেন না।
আশেপাশে অনেক এমন মাশরুম দেখতে পাবেন। তবে, তা খাওয়ার আগে সাবধান। কেননা, সব মাশরুম খাওয়ার উপযোগী না। কিছু কিছু মাশরুম বিষাক্ত।
প্রীতি / প্রীতি
মাঠের ফসলেই লুকিয়ে আছে আমাদের পরবর্তী বড় গল্প
অ্যাসাইনমেন্টের পণ্য নিয়ে এখন ব্যবসা করছেন কুবির তিন শিক্ষার্থী
সঙ্গী হারানোর বেদনায় নিথর দেহের পাশে কুকুরটি
কাশফুলের দোলায় কুবিতে শরতের আত্মপ্রকাশ
ক্যাম্পাসে গায়ে হলুদ করে ব্যাচমেটকে বিয়ে করলেন কুবি শিক্ষার্থী
করাতকলের জীবন
শরীরচর্চায় আইসোমেট্রিক ও মাইক্রো ওয়ার্কআউট
মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন
শালবন বিহার: বাংলার বৌদ্ধ ঐতিহ্যের জীবন্ত প্রতীক
গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় WUB-এর অগ্রণী ভূমিকা
ইরানের পরমাণু অস্ত্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন দাপটের পতন
১৪০ বছরের রেকর্ড ভাঙার পথে "সুপার এল নিনো": ২০২৬ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর