ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৪:৫৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটক ফজিলা বেগম (৩২) ফুলবাড়ী উপজেলার উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ফুলবাড়ী উপজেলা থেকে আসা একটি অটোরিকসা নাগেশ্বরী কলেজ মোড়ে এলে গতিরোধ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক কারবারি আব্দুল মোতালেব পালিয়ে যায়। পরে ফজিলা বেগমকে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি করে তার কোমরে পেটিকোটের ডোরের ভেতর থেকে ১ গ্রাম করে ১০টি পোঁটলায় মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে থানায় আসা হয়। 

আটক ফজিলা বেগম জানায়, পলাতক মোতালেব তাকে দুই হাজার টাকার বিনিময়ে হেরোইনের পোঁটলা গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে সাথে নিয়ে আসে। পরে কলেজ মোড়ে এসে আটক হন তিনি। কিন্তু পালিয়ে যায় মূল কারবারি মোতালেব। পলাতক মোতালেব (৪৫) ফুলবাড়ী উপজেলার কাশেমবাজার এলাকার সৈয়দ আলীর ছেলে বলে জানান তিনি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীকে মাদক মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন