থানায় মামলা
চৌগাছায় ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি
যশোরের চৌগাছায় এক সার ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে এলাকার চিহ্নিত ব্যক্তিরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ঠ থানায় মামলা করেছেন (মামলা নং ৮, তারিখ ২৭-০৯-২০২৪ ইং)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চৌগাছা বাজারের উপজেলা সড়কের পাশে দীর্ঘদিন ধরে সার, কীটনাশক ও বিসিআইসির সারের ডিলারের ব্যবসা করে আসছেন শয়ন ট্রেডার্সের মালিক পৌর এলাকার নিরিবিলিপাড়ার আব্দুস সবুরের ছেলে আতিকুর রহমান লেন্টু। তার এই ব্যবসায় কুনজর পড়ে উপজেলার স্বরুপদাহ পশ্চিমপাড়া মহল্লার আরাদ আলীর ছেলে টিপু সুলতান, বিপ্লব হোসেন বিপুল, রুবেল হোসেন, পৌর এলাকার বিশ্বাপাড়া মহল্লার রবিউল ইসলামের ছেলে সোহেল হোসেন ও মৃত আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলামের।
আরো জানা গেছে, আসামিরা বেশকিছু দিন ধরে ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তারই ধারাবাহিকতায় চলতি মাসের ২২ তারিখ দুপুরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের (শয়ন ট্রেডার্স) সামনে এসে চাঁদার ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে আতিকুর রহমান লেন্টুকে কিল, ঘুষি ও চড় মারতে থাকে। একপর্যায়ে ১নং আসামি টিপু সুলতান বলে, টাকা দিলে ব্যবসা করতে পারবি, অন্যথায় ব্যবসা বন্ধ। এ কথা বলে তার প্রতিষ্ঠানে নতুন একটি তালা মেরে যায়। পাশাপাশি এ ঘটনায় থানা পুলিশ করলে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে আসামিরা চলে যায়।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান