ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ইসমাইলি সিভিক বাংলাদেশ বন্যা দুর্গতদের সহায়তা অব্যাহত রেখেছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৫:৪৩

কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যাকবলিত এলাকায় বাড়ি ঘর পুনর্নির্মাণ ও ত্রাণ বিতরণে চতুর্থ ধাপ চালু করেছে ইসমাইলি সিভিক বাংলাদেশ।এই ধাপে কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের বীজ বিতরণ করা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাদের জীবিকা ফিরে পেতে সহায়তা করেছে।

কৃষি সহায়তার পাশাপাশি, ইসমাইলি সিভিক বাংলাদেশ বন্যা কবলিত এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণের জন্য ইসমাইলি কমিউনিটি দ্বারা অনুদানকৃত তহবিল ব্যবহার করছে। কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাটে দুটি বিদ্যালয় এবং কুমিল্লার আদর্শ সদর এলাকায় দুটি ঘর সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে। এছাড়া, কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদী বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করবে।

গত কয়েক মাসে ইসমাইলি সিভিক বাংলাদেশ ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের সহযোগিতায় তিনটি পূর্ববর্তী ধাপে বন্যা দুর্গতদের মধ্যে শুকনো খাবার, ওষুধ, শিশুদের প্রয়োজনীয় সামগ্রী, মহিলাদের স্যানিটারি পণ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী এবং পোশাক সহ জরুরী সরবরাহ প্রদান করেছে।

ইসমাইলি সিভিক উদ্যোগ হল একটি বৈশ্বিক কর্মসূচী, যার অধীনে বিশ্বজুড়ে শিয়া ইসমাইলি মুসলিম কমিউনিটি মানবতার সেবা করার শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ওপর ঐক্যবদ্ধ হয়েছে। সম্প্রদায়ের নৈতিকতা এবং দীর্ঘকালীন স্বেচ্ছাসেবামূলক সেবার ঐতিহ্যের ভিত্তিতে এই উদ্যোগটি সহানুভূতি, ঐক্য এবং সামাজিক দায়িত্বের মনোভাব গড়ে তোলে।

এমএসএম / এমএসএম

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি