ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

২১ লাশ ‍উদ্ধার, শনাক্ত ১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি : ফের উদ্ধার অভিযান শুরু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১১:৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ৬ ঘণ্টা পর ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে দমকল বাহিনীর ডুবুরি দল এ উদ্ধার অভিযান শুরু করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, কিশোরগঞ্জ থেকে উদ্ধার কাজ চালাতে দমকল বাহিনীর ডুবুরি দল রাতে এসে যোগ দিয়েছেন। রাত ২টা পর্যন্ত তারা অভিযান চালিয়ে সাময়িক বন্ধ রাখেন। ছয় ঘণ্টা বিরতির পর শনিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেছেন তারা।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।এরমধ্যে ১৬ জানের লাশ শনাক্ত হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে। রাতে উদ্ধারকাজে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল যোগ দিয়েছেন।

এদিকে, ট্রলারডুবির ঘটনার পর বিজয়নগর উপজেলা থেকে জেলা শহরে আসা সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এ নিষেধাজ্ঞা সাময়িক বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জামান / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু