লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন
নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লোহাগড়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ শওকত, শেখ আশকাত ও কাজী ইমরান হোসেন, সদস্য সচিব হাসান আরিফ লিমন এবং সদস্য রকিবুল ইসলাম ডায়মন্ড, খালিদ হাসান রানা, আব্দুল্লাহ আল মামুন, মো. কামরুজ্জামান, নীলিমা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের যে গ্রেডে বেতন প্রদান করা হয় তা যথেষ্ট নয়। এই বেতন দিয়ে পরিবার-পরিজন নিয়ে চলতে খুবই কষ্ট হয়। প্রতিদিন টিফিন বাবদ মাত্র ৬ টাকা দেয়া হয়, যা দিয়ে কিছুই হয় না।
এ সময় সহকারী শিক্ষকরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নিকট দশম গ্রেড প্রদানের জোর দাবি জানান। মানববন্ধন শেষে সহকারী শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেন।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান