পূর্বশত্রুতার জেরে হাত-পায়ের রগ কেটে হত্যা
শরীয়তপুরের ডামুড্যাতে পূর্বশত্রুতার জেরে রাসেল সরদার নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। সাবেক চেয়ারম্যান দুলাল, সাইফুল মাদবর ও তাদের অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে সাইফুল, দুলাল ও তার সহযোগীরা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাতবরের সঙ্গে একই এলাকার রাসেল সরদারের রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুরে রাসেল সরদার ইসলামপুর ভাঙা ব্রিজ এলাকার একটি সেলুনে চুল-দাড়ি কাটাতে যান। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাতবরের নির্দেশে সাইফুল মাতবরসহ ২০-২৫ জন হঠাৎ রাসেল সরদারের ওপর হামলা চালায়। সেলুন বন্ধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়া হয়।
পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বোন ইয়াসমিন আক্তার বলেন, আমার ভাই ব্যবসা করত। এছাড়া তার কোনো দোষ নেই। দীর্ঘদিন ধরেই আমার ভাইকে জ্বালাতন করছিল ওরা। কেন কী কাররেণ আমার ভাইকে মারা হলো, তা আমরা জানি না। আমরা এর বিচার চাই।
নিহতের ভাই রাকিব বিচার প্রার্থনা করে জানান, আমার ভাইয়ের কাছে ওরা বারবার চাঁদা চাইতে এলে চাঁদা দিতে অস্বীকার করেন। এরপর বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিতে থাকে। শুক্রবার জুমার নামাজের পরে একটি সেলুনে আমার ভাই চুল-দাড়ি কাটার সময় ওরা অতর্কিত হামলা চালায়। চেয়ারে বসা অবস্থায় কুপিয়ে জখম করে। আমরা সেখানে গিয়ে দেখি ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থান, মাথাসহ হাতে-পায়ের রগ কেটে দিয়েছে। তখন আমরা দ্রুত তাকে শরীয়তপুর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা পাঠান চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পূর্ব দ্বন্দ্বের ঘটনাকে কেন্দ্র করে রাসেল নামে একজনকে হত্যার ঘটনা ঘটেছে। তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান। এখনো মামলা হয়নি। তবে আমাদের কাছে মামলা নিয়ে এলে আমরা মামলা নেব।
T.A.S / জামান
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার