ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১১:২৪

যশোরের অভয়নগরের নওয়াপাড়া ইনিস্টিউট অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর শাখা কর্তৃক আয়োজিত মানবতার মহান শিক্ষক হজরত মুহম্মদ (সা.)-এর  জীবন চরিতের ওপর আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে আলোচনা সভার শুরু হয়।

সভায় বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর শাখার আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর শাখা ও অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়নের গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশব্বিদ্যালয়ের বিশিষ্ট গবেষক, দাওয়াহ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাড. গাজী এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর পূর্ব জেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, দৈনিক অভয়নগর পত্রিকার প্রধান সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- ৭নং শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অভয়নগর সমাজ সেবার সদস্য মাওলানা জহুরুল ইসলাম, অভয়নগর উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর সিদ্দিকী, জেলা সমাজ সেবা সদস্য মাওলানা নাজির হুসাইন, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, জেলা সমাজ সেবা সদস্য মাওলানা সাইফুল ইসলাম,  জেলা জামায়াতের ব্যাবসায়ী সংগঠনের সভাপতি শিল্পপতি মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর শাখার সাধারণ সম্পাদক এসএম মহিউল ইসলাম।

T.A.S / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার