দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পীরা
শরৎকালে বাঙালি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন (ভাস্কর) মৃৎশিল্পীরা। পূজা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই দেবী দুর্গাকে পরিপূর্ণ রূপে মণ্ডপে তুলতে হবে এজন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাঠামোর মাটির কাজ শেষ করে শুরু হয়েছে রং ও সাজসজ্জার কাজ।
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া কেন্দ্রীয় মন্দির পূজামণ্ডপে সরেজমিন দেখা যায় দেবী দুর্গা ও তার বাহক সিংহের প্রতিমাসহ তৈরি করা হয়েছে মহিষাসুরের প্রতিমা। এছাড়াও দেবী লক্ষ্মী, সরস্বতী, দেব কার্তিক, গণেশ ও তাদের বাহক ইঁদুর, হাঁস ও ময়ূর, সবার উপরে রেখেছে মহাদেবের প্রতিমা। সর্বক্ষণ এ কাজে ব্যস্ত সময় পার করছেন (ভাস্কর) মৃৎশিল্পীরা। তাদের সহযোগিতা করছেন বেশকিছু লোক।
উপজেলার দরিশলই গ্রামের ভাস্কর নির্মল কুমার পাল জানান, গত কয়েক মাস ধরে তারা দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ করছেন। তিনি এবার ছয়টি মণ্ডপে প্রতিমা তৈরি করছেন বলে জানান।
উপজেলার আড়পাড়া গ্রামের ভাস্কর অনিমেষ কুমার মণ্ডল জানান, শুধু জীবিকা নির্বাহর জন্য তারা এ কাজ করছেন না, দেবী দুর্গার মূর্তি তৈরিতে রয়েছে শিল্প-সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। দুর্গা উৎসব উপলক্ষে প্রতি বছর ছয় থেকে সাতটি প্রতিমা তৈরি করেন তিনি। এবার রং ও সাজসজ্জার দাম বৃদ্ধির কারণে পূজামণ্ডপের সংখ্যা কম হলেও তিনি উপজেলার আড়পাড়া কেন্দ্রীয় মন্দির পূজামণ্ডপসহ মোট ছয়টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন বলে জানান।
আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে পূজার মূল অনুষ্ঠানিকতা। তাই দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শুরু হয়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গার আগমনের প্রহর গোনা চলছে। চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ।
শালিখা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিতানচন্দ্র বিশ্বাস জানান, এবার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দুর্গা উৎসবকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। গত বছরের তুলনায় এবার মন্দিরের সংখ্যা কম হলেও উৎসবের আমেজ একটু বেশিই থাকবে বলে মনে করেন তিনি।
এবার শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের ধনেশ্বরগাতী, তালখড়ি, আড়পাড়া, শতখালী, শালিখা, বুনাগাত্যী, গঙ্গারামপুরসহ মোট ১১৮টি পূজাণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর সারংকালে দেবীর বোধন পূজার মধ্যদিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর দশমী বিহিত পূজান্তে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
T.A.S / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত