বিষাক্ত সিসার ঝুঁকিতে মানুষ
জনবহুল সাভার, আশুলিয়া ও চারাবাগ এলাকায় নকল ব্যাটারির কারখানা
সাভার, আশুলিয়া ও চারাবাগ জনবহুল এলাকায় গড়ে তোলা হয়েছে ব্যাটারির কাঁচামাল সিসা ও নকল ব্যাটারি উৎপাদনের কারখানা। নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও অগ্নি লাইসেন্স। পরিবেশ অধিদপ্তরের তোয়াক্কা না করেই চলছে কারখানা। নেই কল-কারখানায় নিয়োগের নিয়মনীতি। শ্রমিকরা কোনো নিরাপত্তাসামগ্রী ছাড়াই কাজ করছেন বিষাক্ত এ কারখানায়।
অনুসন্ধানে দেখা গেছে, একটি ছোট কারখানা প্রতিদিন ১০০ পিস ব্যাটারি উৎপাদন করে থাকে, যার প্রতি পিসের বাজারমূল্য ১৩ হাজার টাকা। মাসিক উৎপাদন ২ হাজার ৮০০ পিস, যার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা। এই টাকা থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। একেকটি কারখানা সরকারি কোষাগারে মাসিক ভ্যাট দিচ্ছে মাত্র ৩০-৪০ হাজার টাকা।
সংবাদকর্মী ব্যাটারি কারখানার মালিকের সাথে কথা বলতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি (ছদ্মনাম আসলাম) বলেন, কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে এই ব্যবসা পরিচালনা করে থাকেন তারা। এ কারণে ভ্যাট কম দিলেও হয়। পরিবেশ অধিদপ্তরের লোক কখনই আসে না। কলকারখানার অফিসার মাঝেমধ্যে আসেন, তাদেরকে ম্যানেজ করে ব্যবসা পরিচালনা করি।
আশপাশে খোঁজ নিয়ে পথচারী একজন ভদ্রমহিলা বলেন, ধোঁয়ায় আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শুনেছি এই ধোঁয়া নাকি বিষাক্ত। আমাদের শরীরে রোগ হবে। কিন্তু প্রশাসন যদি এসব বন্ধ না করে, আমরা কিভাবে বাঁচব?
এমএসএম / জামান
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied