মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার কমিটি গঠন
মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহম্মদপুর উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অডিটরিয়ামে মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির উপস্থিতিতে প্রথম সেশনে আলোচনা সভা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সদ্য সাবেক সভাপতি এইচএন কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মো. নাজমুল হাসান মিরাজ। সঞ্চালনায় ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম মিলন।
দ্বিতীয় সেশনে সকল সদস্যের উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম সেতু ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মো. সুজন মাহমুদ ৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে মো. আলাউদ্দিন ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল খায়ের রনি ৩ ভোট এবং মো. ইমরান আলী ১ ভোট পেয়েছেন।
পরে ১১ সদস্যবিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মো. জাহিদুল ইসলাম সেতু, সহ-সভাপতি আফসানা ইসলাম রিমা, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. সুজন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিষ সাহা জনি, দপ্তর সম্পাদক মো. রহমতুল্লাহ, কোষাধ্যক্ষ এসকে তরিকুল ইসলাম এবং মো. সুজন মাহমুদ, মো. আবুল খায়ের রনি ও সৈয়দ রবিউল আলম কার্যকরী সদস্য নির্বচিত হন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত