মেহেরপুরে বিসিডিএসের আহ্বায়ক কমিটি গঠন
মেহেরপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট (বিসিডিএস) সমিতির ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে সাবেক কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মেহেরপুর পৌর শহরের ওভার ট্রাম রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সাবেক কমিটি পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটির হাতে পদত্যাগপত্র তুলে দেয়।
এ সময় সাবেক কমিটির সভাপতি আনারুল মিয়া, সিনিয়র সহ-সভাপতি সাদেকুজ্জামান খান, সহ-সভাপতি আব্দুল লতিব, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) মেহেরপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে মো. রিনুকে। কার্যনির্বাহী সদস্যরা হলেন-কাজী খয়ের উদ্দিন রবি, ইসমাইল হোসেন, ইমন বিশ্বাস, বেনজির আহমেদ ও সাইফুল ইসলাম। আহ্বায়ক কমিটির তালিকা করে ঘোষণা করেন সাবেক সভাপতি আনারুল মিয়া।
তিনি এ সময় বলেন, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের মঙ্গল কামনা করছি এবং সেই সাথে তাদের সার্বিক কাজে সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকব। একটি সুন্দর আহ্বায়ক কমিটির পরিচয় দিয়ে তারা তাদের সময়মতো একটি সুন্দর নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবেন, এ আশাবাদ ব্যক্ত করে তাদের জন্য দোয়া কামনা করছি।
নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান রিনু বলেন, আমাদের ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি সাবেক কমিটির সার্বিক সহযোগিতা নিয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করে যাব। কমিটির নাম ভাঙিয়ে কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজি করে তাহলে আমাদের জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ সময় মেহেরপুর জেলার সকল ওষুধ ব্যবসায়ীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ