ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আটোয়ারিতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক সমিতির অভিযোগ, ছাত্র-ছাত্রীশূন্য বিদ্যালয়


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৩:৪৫

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি আক্তারের বিরুদ্ধে উপজেলা শিক্ষক সমিতি বিভাগীয় ব্যবস্থা নেয়ার অভিযোগ করলে অভিভাবকরা বদলি না করার জন্য জেলা শিক্ষা অফিসারকে পাল্টা স্মারকলিপি দেন। বিষয়টি সুরহা না হওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। এতে ২৩ থেকে গত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে কোনো ছাত্র-ছাত্রী উপস্থিত হয়নি। এতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে দাবি করছেন অভিভাবকরা।

জানা গেছে, স্কুলের সহকারী শিক্ষক পপি আক্তার গত ৮ থেকে ১২ আগস্ট পৃথকভাবে সামাজিক যোগযোগমাধ্যমে (ফেসবুক) স্কুলের শিক্ষকদের অনিয়ম নিয়ে পোস্ট করেন। তারা সময়মতো স্কুলে আসেন না, ঠিকমতো ক্লান নিচ্ছেন না, বাচ্চা নিয়ে আসেন। এছাড়া আরো অনেক কিছু।এতে সেপ্টেম্বর মাসের মাসিক মিটিংয়ে উপজেলা শিক্ষক সমিতির নেতারা তাকে বিভিন্নভাবে হেনস্থা করেন। পরে ওই দিনই যাদের নামে ফেসবুকে অনিয়মের কথা লেখা হয়েছিল তারা উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। আবার শিক্ষক নেতারাও একটি অভিযোগ দায়ের করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা জানায়, অন্যান্য শিক্ষকের তুলনায় পপি আক্তার অনেক ভালো ক্লাস নেন। এছাড়াও তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনেক স্বপ্ন দেখেন ভালো কিছু করার। তবে অন্যায় দেখলে তিনি প্রতিবাদ করেন এবং সবাই করবেন, এটা স্বাভাবিক। মূলত শিক্ষক সমিতির নেতাদের জন্য স্কুলের এ অবস্থা বলে জানান তারা।

জুগিকাটা স্কুলের সহকারী শিক্ষক পপি আক্তার বলেন, আমার বিরুদ্ধে শিক্ষক সমিতি লেগেছে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে নয়, এর আগে স্কুলের প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষককে বদলি করা হয়েছে। তারা বলেছেন আমার কারণে বদলি করা হয়েছে। কিন্তু তদন্ত করে দেখেছে আমার কোনো দোষ নেই। তারপরও আমার উপর এ ক্ষোভ।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন জানান, স্কুলের কিছু বিষয় নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন। এমনভাবে লেখা হয়েছে যেন গোটা শিক্ষক সমাজই অনিয়মে আছে। এছাড়াও তার দায়িত্ব কিন্তু সেটা নয়, কে এলো, ক্লাস করল কি-না সেটা দেখার দায়িত্বে উপজেলা-জেলা শিক্ষা অফিসার আছেন। গোটা শিক্ষক সমাজকে নিয়ে লেখার কারণে সবাই মিলে গণঅভিযোগ করেছি, যেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়।

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান জানান, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু