নাগেশ্বরীতে সুবিধাবঞ্চিত গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই শতাধিক সুবিধাবঞ্চিত গর্ভবতী মা ও শিশুর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার নেওয়াশী ইউনিয়নে ফকিরের হাট এলাকায় বাদিয়াখালী ত্রাণ ও পুনর্বাসন সংস্থা, রিফায়েতপুর বাদিয়াখালী মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের প্রকল্প পরিচালক গাজী সালাউদ্দিন মিলন। এ সময় উপস্থিত ছিলেন- উপ-পরিচালক জেনারুল ইসলাম জিন্নাহ, মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের সভাপতি বিপুল চন্দ্র, পিএস সোহরাব হোসেন, সহকারী প্রকল্প পরিচালক মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা ম্যানেজার ওহাব প্রধানী, লালমনিরহাট জেলা ম্যানেজার সিদ্দিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা এক্সিকিউটিভ কেএম আরিফিন খন্দকার প্রমুখ।
সংস্থাটি প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদানের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সারাদেশে ৫টি জেলায় এ কার্যক্রম চলমান রয়েছে।
T.A.S / জামান
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২
বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন
মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন
পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর
বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক
লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার
মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু