ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৫:৩

সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজানের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) উদ্যোগে সংগঠনটির সভাপতি সোহাগ আরিফনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে।দেশে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে নানা সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। অপরাধ বিচিত্রার মফস্বল সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজানসহ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

এ সময় ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, আমি বরগুনা উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য চাওয়ায় আমাকে অন্যায়ভাবে অপদস্থ করে মিথ্যা অপবাদ দিয়েছে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান। আমি সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে সিআরএ সংগঠনের যুগ্ম-সম্পাদক কাদের রাজু, অর্থ সম্পাদক রাশেদ, প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ, আপ্যায়ন সম্পাদক, মিনহাজ, সহ-অর্থ সম্পাদক এবাদুল, সাংবাদিক শহিদুল ইসলাম, বেলাল হোসেন, হেলাল উদ্দীন, মুরাদ, মাজহারুল রানা, আরিফ হোসেন, জহির উদ্দিন, ইসমাই ইমন, মাসুদ, শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২