নাগেশ্বরীতে মেয়েদের সমস্যা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়েদের সমস্যাগুলোকে ফোকাস দিয়ে বিতর্ক ক্লাব গঠন, বিতর্ক কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ভাব বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে শনি ও রবিবার দুই দিনব্যাপী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে মালালা প্রকল্পভুক্ত নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয় ও আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী দিনের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
বিশেষ অতিথি চিলেন- ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এমএ আলিম খান, নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আনিছুর রহমান, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মশিউর রহমান প্রমুখ।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু