পাটগ্রামে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
পাটগ্রামের বৈষম্যবিরোধী প্রাথমিক শিক্ষক ফোরামের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ধবলগুড়ি চতুরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনির। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য দেন- পাটগ্রাম উপজেলার বৈরাগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা প্রধান মিথুন, ১নং জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা রত্না, টংটিং ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েদ ও পাটগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন মনি, শমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির শাহীন, ছাট পানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহেল কাফী, পেদীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফুল ইসলাম সেলিম প্রমুখ।
বক্তব্যে সহকারী শিক্ষকেরা দাবি করেন, দশম গ্রেড আমাদের ন্যায্য অধিকার। এ ব্যাপারে শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টা বরাবর দশম গ্রেড বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন