চৌগাছায় হৃদরোগ ও বিষপানে দুই ব্যক্তির মৃত্যু
যশোরের চৌগাছায় হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদ হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। জাহিদ হোসেন উপজেলার ফুলসারা ইউনিয়নের বালিদাপাড়া গ্রামের মৃত ইসমাইল গোলদারের ছেলে।
তার বড় ছেলে সাকিল আহমেদ বলেন, ভোর ৬টার দিকে বাড়ির পাশে মাঠে কাজ করতে যান তার পিতা। শরীর ভালো না লাগায় সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি এসে ঘরের ভেতরে বিশ্রাম নিতে থাকেন। কিছুক্ষণ পর একটি শব্দ বের হয় ঘর থেকে। আমরা দ্রুত গিয়ে দেখি ঘরের মেঝেতে তিনি পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড় খানপুর গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী ও বিভিন্ন রোগে আক্রান্ত তাইজুল ইসলাম (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন।
তাইজুলের ভাগ্নে জসিম উদ্দিন বলেন, তার মামা বেশ কিছুদিন শারীরিক নানা রোগে ভুগছিলেন। পাশাপাশি তিনি কিছুটা প্রতিবন্ধী ছিলেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতেই বিষপান করেন। আমরা বুঝতে পেরে দ্রুত হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার লুৎফুননেছা লতা উভয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান