দুমকিতে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু
পটুয়াখালীর দুমকিতে সাপের কামড়ে আবদুস সোবহান হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরবয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে সোবহান হাওলাদার ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ওজু করার জন্য পুকুরে যাওয়ার পথে ঘর থেকে বের হলে তার পায়ে বিষধর সাপে আঘাত করে। পরে নামাজ শেষে তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা ওঝা ডেকে বিষ নামানোর চেষ্টা করলে তাতে কোনো কাজ না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পটুয়াখালীর উদ্দেশে রওনা হলে পথিমধ্যে শিয়ালী নামক স্থানে তার মৃত্যুহয়।
সোবহান হাওলাদার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়রা গ্রামের মৃত ইয়াছিন হাওলাদারের ছেলে ও ইউনিয়ন যুবদদের নেতা মুসা হাওলাদারের পিতা।
T.A.S / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত