বড়লেখায় অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ূম। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় ওসির কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।
এসব সমস্যার কথা শুনে তা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি আপনারা সব সময় পুলিশের পাশে থাকবেন, পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদেরও কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা করব। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করব। তিনি সবাইকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহ্বান জানান। এ সময় সব ধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন- বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠিনক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম-সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ জে লাভলু, প্রেসক্লাবের সদস্য মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন।
T.A.S / জামান
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা