ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গুলশানে মাদক ও দেহ ব্যবসার অভিযোগ

বনানীতে শ্রমিক লীগ সভাপতি মিলন মোল্লার ব্যাপক চাঁদাবাজি 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ রাত ১:১২

মিলন মোল্লা বনানীবাসীর কাছে এক আতঙ্কের নাম। প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল এর নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরেই বনানীতে চলে তার ত্রাসের রাজত্ব। কেউ মুখ খুললেই জীবন নিয়ে শঙ্কাহীন হয়ে পড়ে। বনানীর ফুটপাত থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি কেউ তাকে চাঁদা না দিয়ে জীবন যাপন করতে পারেনা। চাকুরী বাণিজ্য টেন্ডার বাণিজ্য, উঠতি বয়সী তরুণীদের মডেল বানিয়ে দেওয়ার বাণিজ্য' বিভিন্ন ট্রাভেল এজেন্সি (আদম ব্যাবসা) থেকে চাঁদা নেয়া' অবৈধ  মদের বার, ডিজে পার্টি ও স্পা নামক দেহ ব্যবসার আস্তানা থেকে চাঁদা নেয়া, অপরাধ দুনিয়ার এমন কোন কাজ নেই যা সে করেনা।

অভিযোগ আছে অসংখ্য ব্যক্তিদের কাছে ব্যবসার কথা বলে টাকা ধার নিয়ে, বন্দুকের মাথায় জিম্মি করে সেই টাকা ফেরত না দেওয়া তার অন্যতম পেশা। বিশেষ মহলে মদ নারী’র চাহিদা পূরণ না হলে সে পুলিশের সাহায্যে অবৈধ মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়। মিলন মোল্লা শুধু বনানীর গণ্ডির মধ্যেই থেমে নেই তার রাজত্ব গুলশানেও, বাসা নং -২৫ গুলশান এভিনিউ মেইন রোড এর লিফটের ২য় তলার একটি ফ্ল্যাটে বাড়ির মালিকের সহযোগিতায় বসিয়েছে অবৈধ ক্যাসিনো, মাদক ও স্পা নামক দেহ ব্যবসা।

প্রশ্ন থাকে যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে যখন দেশ ছেড়েছেন তখন সামান্য বনানী থানা জাতীয় শ্রমিক লীগ সভাপতি মিলন মোল্লা কিভাবে এতটা অবাধে গুলশান ১ এর ডিপ্লোমেটিক একটি এরিয়ায় ক্যাসিনো মাদক ও দেহ ব্যবসা চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহযোগী জানিয়েছে ২৫ গুলশান এভিনিউ গুলশান ১ এর এই বাসাটিতে মিলন মোল্লার একান্ত সহযোগী হিসেবে তার সাথে রয়েছে বাগেরহাট জেলার কুখ্যাত ইয়াবা সম্রাট মোহাম্মদ সাত্তার মোল্লা।

কিছুদিন আগে যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় জামিন পেয়েছে সে এবং বাগেরহাট জেলায় একাধিক মাদক মামলা এখনো চলমান। তাকে সাথে নিয়ে চলছে মিলন মোল্লার অবৈধ ক্যাসিনো মাদক ও দেহ ব্যবসার এই আস্তানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরও বর্তমাে গুলশান ১ এর ডিপ্লোম্যাটিক এরিয়ায় বনানী থানা  জাতীয় শ্রমিক লীগ সভাপতি পরিচয়ে ক্যাডার মিলন মোল্লার এই অবৈধ ক্যাসিনো মাদক ও দেহ ব্যবসা অবাধে চলছে। 

মিলন মোল্লার নামে এর আগেও একাধিক দৈনিক পত্রিকায় নিউজ প্রকাশিত হয় তবুও নেয়া হয়নি কোন আইনি ব্যবস্থা, এর রহস্য কোথায় ? সাধারণ মানুষের কাছে এটাই প্রশ্ন ? ২৫ গুলশান এভিনিউ গুলশান ১ এর লিফটের দ্বিতীয় তলার এই ফ্লাটে বনানী থানা শ্রমিকলীগ সভাপতি 'কুখ্যাত ক্যাডার মিলন মোল্লার এই অবৈধ ক্যাসিনো মাদক ও দেহ ব্যবসা বন্ধ করার ক্ষমতা নাকি পুলিশেরও নেই, তাহলে সেনাবাহিনী কী করছেন ? এমনই   প্রশ্ন তার দ্বারা নিপীড়িত মানুষের। এসব বিষয়ে মিলন মোল্লার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

জামিল আহমেদ / জামিল আহমেদ

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন