ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বন বিভাগের অভিযানে বালুভর্তি ১৭ ড্রাম ট্রাক জব্দ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১:৬

চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন খাল ও পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরেস্ট অফিস গেটে ১৭টি বালুভর্তি অবৈধ ড্রাম ট্রাক জব্দ করে বন বিভাগ। জব্দকৃত ড্রাম ট্রাকগুলোয় ৩ হাজার ৪০০ সেফটি বালু রয়েছে, যার মূল্য দেড় লাখ টাকা। 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদের সার্বিক তত্ত্বাবধানে ও করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুর রহমানের নেতৃত্বে অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো. মোনায়েম হোসেন, কয়লা বন বিট কর্মকর্তা মো. আমিরুল ইসলামসহ বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মরত-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক এসএম কায়চার জানান, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে আমরা জিরো টলারেন্স। বিভিন্ন খাল ও পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল