মেহেরপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
পল্লী বিদ্যুৎ সমিটির এজিএম মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- পল্লী বিদ্যুতের ডিজিএম (কারিগরি) শ্যামল মল্লিক, পল্লী বিদ্যুৎ বামুদী জেনারেল অফিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, পল্লী বিদ্যুৎ লাইন টেকনিশিয়ান মো. রাহাজুল ইসলাম, লাইনম্যান (গ্রেট-২) মো. রাজিব আহমেদ, মিটার রিডার ম্যাসেঞ্জার মো. সাজন মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসানের দাবি জানান। সেই সাথে সকল চুক্তিভিত্তিক কর্মচারীকে নিয়মিত করার দাবিও জানান তারা।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ