ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতৃবৃন্দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৩:৩৪

নব্বইয়ের গণঅভ্যুত্থানে ছাতনেতা ও ক্রীড়া সংগঠক এবং জেলা যুবদলের প্রয়াত নেতা আলিমুজ্জামান শান্ত, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর সওদাগর লাভলুর মৃতুবার্ষিকী এবং যুবদলের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আলোচনায় অংশ নেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, যুবদল নেতা আবু হানিফ মুক্তা, জাহিদুল ইসলাম জাহিদসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তাগণ ’৯০-এর গণঅভ্যুত্থানের ছাতনেতা ও ক্রীড়া সংগঠক এবং জেলা যুবদলের প্রয়াত নেতা আলিমুজ্জামান শান্ত, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর সওদাগর লাভলুর জীবনীর ওপর আলোচনা করেন। শেষে উল্লিখিত নেতৃবৃন্দ ছাড়াও যুবদলের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

T.A.S / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার