ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরিসহ বেশকিছু দাবিতে মানববন্ধন পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীগণ। সোমবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মাহফুজুর রহমান, এজিএম মো. বাচ্চু মিয়া, মো. আতাউর রহমান, মো. বায়েজিদ হোসেন, শাহ মো. মাহমুদুল হাসান মেহেদী প্রমুখ। এ সময় শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বেশকিছু দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরিসহ গ্রাহকপর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্ত-কর্মচারীদের হয়রানি করা হয়। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সকল অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ করতে হবে। দ্রুততম সময়ে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
T.A.S / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’