ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বন্যার্তদের ত্রাণ বিতরণে ভার্চুয়ালি যুক্ত হলেন মোস্তফা জব্বার


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১:৪২

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে শনিবার (২৮ ‍আগস্ট) হুয়াওয়ে ট্যাকনোলজি বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে স্থানীয় বন্যার্ত ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিক এ বিতরণ কার্যক্রমে ঢাকা থেকে ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য দেন- খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইছহাক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. নাজিম উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আবুল কালাম আজাদ, হুয়াওয়ের (সিইও) চিপ এক্সিকিউটিভ অফিসার ঝাং জেংজুন প্রমুখ।

বক্তারা এ সময় খালিয়াজুরী টু বোয়ালী ওলওয়েদার সড়ক নির্মাণ, নদীভাঙন রোধে প্রযোজনীয় ব্যবস্থা, প্রতিটি গ্রামে ঢেউ প্রতিরক্ষা দেয়াল, খালিয়াজুরীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস স্থাপন ও খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক স্বল্পতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান।

আলোচনার শেষে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল- চাল ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, আলু ১ কেজি ও ওরস্যালাইন ৫টি।

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন