ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সাবেক আইন প্রতিমন্ত্রী ও দৈনিক করতোয়া সম্পাদকের নামে পঞ্চগড়ে মামলা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৪:৮
বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলামের নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে পঞ্চগড় জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস শেখ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আদম সুফি ব্রিফিংয়ে সংবাদিকদের এ তথ্য জানান।
 
এর আগে রবিবার মামলাটি আমলী আদালত-১-এ দায়ের করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।মিথ্যা, ভিত্তিহীন, অশালীন এবং তিনবারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেনেবুঝে মানহানিকর তথ্য প্রকাশ করার অভিযোগে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হককে ২নং আসামি করা হয়েছে।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২১ মে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় জাতীয় প্রেসক্লাবে সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চর ছিলেন। জিয়াউর রহমানের কারণে যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হয়নি এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টি করেন। পরদিন ২২ মে বিভিন্ন মিডিয়াসহ দৈনিক করতোয়ায় সংবাদটি প্রকাশিত হয়, যার মাধ্যমে মানুষ জানতে পারে। আসামি কোনো প্রমাণ ছাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অশালীন, কুরুচি ও মানহানিকর কথা বলেন।
 
সংবাদ সম্মেলনে মামলার বাদী ইউনুস শেখ অভিযোগ করে বলেন, আসামির বক্তব্যের কোনো ভিত্তি নেই। তাছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। ঘটনার পর মামলা করার চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগের ভয়ভীতি ও প্রভাবে মামলা করতে পারেননি বলেও জানান তিনি।
 
ব্রিফিংয়ে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. আবু সাঈদসহ জাতীয়তাবাদী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা

লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ

নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন

বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত