রাজনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (গভ. রেজি. নং এস-১০২৮/৯৮)-এর উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা-২০২৩-এ মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য দেন- রাজনগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, স্টেশন অফিসার ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহাম্মদ আলী হোসেন, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো. ইয়াহইয়া, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, ৫নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সংগঠনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রাশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা বকস্ ও সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি রুজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়াসহ সংগঠনের রাজনগর উপজেলার অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনোয়ারা ভূঁইয়া ও মহাসচিব অধ্যক্ষ মিজানুর রহমান।
এমএসএম / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ