ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে : ইবি ভিসি


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৪:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে হবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিসির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে শিক্ষার সংস্কার বিষয়ে শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা ও আশু সুস্থতা কামনা করেন। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজ নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। নতুন বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না। ফ্যাসিস্টমুক্ত বৈষম্যবিরোধী বাংলাদেশে সাধারন মেহনতী জনগনের আশা আকাঙ্খার বাস্তবায়ন হবে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয় করে ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নেয়া হবে।

তিনি আরো বলেন, তোমরা আমরা ভবিষ্যৎতে কাজ করবার পথকে সহজ করে দিয়েছ তোমাদের পেশকৃত একাডেমিক ও প্রশসানিক সংস্কারের ৪৬টি সুনির্দ্দিষ্ট প্রস্তাবনার মাধ্যমে।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

মতবিনিময় সভায় সমন্বয়কদের পক্ষ থেকে একাডেমিক ও প্রশসানকি সংস্কারের ৪৬টি সুনিদ্দিষ্ট প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনাগুলো তুলে ধরেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এসএম সুইট।

তিনি তার বক্তব্যে বলেন, অবিলম্বে এ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কস্তৃপক্ষকে অনুরোধ জানান। প্রস্তাবে বলা হয় বিগত ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ উদ্ধারের পর যেমন দেশ সংস্কার হচ্ছে ঠিক একই ভাবে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাম্পাসে শিক্ষক-ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে, শিক্ষা কার্যক্রমে ও প্রশাসন পরিচালনায় লানিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে হবে। প্রস্তাবে উল্লেখ্য কেন্দ্রীয় গ্রন্থাগার, আবাসন, হল, কয়েকটি প্রশাাসনিক অফিসকেও সংস্কারের আওতায় আনতে হবে। একই সাথে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিগত ১৬ বছরে হাসিনা সরকারের দ্বারা যতসব নিপীড়ন সংঘটতি হয়েছে সব ঘটার সঠিক তদন্তপূর্বক বিচার করতে হবে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্টবৃন্দ, নবনিযুক্ত পরিবহন প্রশাসক, ছাত্র-উপদেষ্টা, আইআইইআর-এর পরিচালক, বিভাগীয় প্রধানবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন শিক্ষার্থী সায়েম আহম্মেদ ও সাদিয়া মাহমুদ মীম। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মো. আশরাফ।

এমএসএম / জামান

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ