ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৪:৪৮

মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, সেনাবাহিনীর ক্যাপ্টেন রিফাত, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক শিতাংশু শেখর দাস, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল হাই হেলাল, উপজেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, হযরত শাহখাকী (র.) ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ইয়াকুব আলী প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা জুড়ী উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধা, যানজট নিরসনসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে জুড়ীতে সম্মিলিত সহযোগিতায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবাইকে স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

T.A.S / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান